শুভ জন্মাষ্টমী উদযাপনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

খোল-করতালের ছন্দ, সংকীর্তনের সুর আর ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি তথা শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে বর্ণিল সাজে বের ঘহয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এ সময় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেট সংলগ্ন সবুজ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা।

এছাড়াও শোভাযাত্রা উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায়নীতি, সত্য ও সুন্দর প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তাঁর আবির্ভাব তিথি স্মরণেই প্রতিবছর জন্মাষ্টমী পালন করা হয়।

এর আগে সকাল ৯টায় শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের মধ্য দিয়ে জন্মাষ্টমীর কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৯টায় পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় ধর্মালোচনা, দুপুর ২টায় প্রসাদ বিতরণ এবং বিকেল সাড়ে ২টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে কুষ্টিয়ার শ্রীকৃষ্ণ পল্লীর বিভু চৈতন্য দাস অংশ নেবেন।

ধর্মীয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১১-এর সংসদ সদস্য ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন রাধামদন গোপাল মন্দির, উথলী, শিবালয়, মানিকগঞ্জের অধ্যক্ষ শ্রীমৎ বৈষ্ণবাচার্য অদ্বৈতবংশদ্ভব নন্দলাল গোস্বামী। বিশেষ আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস, অধ্যাপক ড. তপন কুমার রায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী গৌতম চন্দ্র সরকার।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice