রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। সম্মেলনের উদ্বোধন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ, বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট) এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোছা. সেলিনা সুলতানা নীশিতা।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. রহিম নেওয়াজ, জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাউদ্দিন খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলামছর জাকারিয়া এবং নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন।

সম্মেলনে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের টিম প্রধান মো. আব্দুল মতিন। সম্মেলন পরিচালনা করেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসিকুল ইসলাম (ডলার)।

আয়োজকরা জানান, সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice