০২ আগস্ট ২০২৪: ‘দ্রোহযাত্রা’য় উত্তাল দেশ, জোরালো হয় আন্দোলন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের ২ আগস্ট (শুক্রবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালিত হয়। জুমার নামাজের পর দেশের অন্তত ২৮টি জেলায় শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ নাগরিক এ কর্মসূচিতে অংশ নেন।

এদিন শিক্ষক ও নাগরিক সমাজ পৃথকভাবে ‘দ্রোহযাত্রা’ কর্মসূচি পালন করে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে। পাশাপাশি শিল্পীসমাজও ব্যতিক্রমী প্রতিবাদের মাধ্যমে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আরও দৃশ্যমান হয়ে ওঠে।

এদিকে আন্দোলনের ছয় সমন্বয়ক এক বিবৃতিতে জানান, এর আগে আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা প্রচারিত হয়েছিল, তা স্বেচ্ছায় দেওয়া হয়নি। তাদের এ বক্তব্য আন্দোলনের নতুন মোড় তৈরি করে এবং চলমান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

দিনভর দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও প্রার্থনার মধ্য দিয়ে আন্দোলনকারীরা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন। আন্দোলনের ধারাবাহিকতায় ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ কর্মসূচি জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice