ইবিতে জাতীয় ছাত্রশক্তির সভায় হট্রগোলের অভিযোগে বৈছায়া নেতাকে শোকজ

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় সৃষ্ট হট্টগোল ও বিশৃঙ্খলাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইটকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।

‎সোমবার (২৭ জুলাই) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এ তথ্য জানানো হয়।

‎নোটিশে বলা হয়, গত ২৬ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত আলোচনা সভা চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ওই ঘটনায় সংঘটিত গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে এস এম সুইটের প্রত্যক্ষ ইন্ধন ও সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হয়েছে। এমন কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

‎আরো বলা হয়, এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে সংগঠনের নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত শৃঙ্খলাভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বরাবর লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice