রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি’-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী ওয়াসিফ জামান শ্যামল এবং সাধারণ সম্পাদক হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম ইসলা
মানবিক সেবা ও তরুণদের নেতৃত্ব বিকাশে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি। এ ধারাবাহিকতায় ৩৬ বছর পূর্তি উপলক্ষে ২০২৬-২৭ রোটারি বর্ষের জন্য ক্লাবটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে দ্বায়িত্ব পেয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ৩৬ বছরের ঐতিহ্যকে ধারণ করে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা, কাম্পাসে শিক্ষার্থীদের হেপা বি ভাক্সিনেশন সহ সহযোগিতা মূলক কাজে অংশগ্রহণ করা এবং আর্তমানবতার সেবায় নতুন নতুন প্রজেক্টের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখাই হবে তাদের মূল লক্ষ্য।
এসময় বিদায়ী কমিটি ও ক্লাবের সদস্যরা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তাদের হাত ধরে সংগঠনের সেবামূলক কার্যক্রম ও নেতৃত্ব বিকাশের ধারা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।
