পোরশায় পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ২

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার পোরশা থানার পৃথক দুইটি মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও চারটি পূর্ণাঙ্গ গাজার গাছ উদ্ধার করে এবং দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় ১২ জুন তারিখ রাত ০৯.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুরে অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।

একটি অভিযানে ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ পারুল বেগম(৪১),স্বামী- মোঃ নজরুল ইসলাম, সাং- দক্ষিণ লক্ষীপুর, থানা- পোরশা, জেলা- নওগাঁ কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

একই তারিখে রাতে দুই ঘন্টা ব্যাপী অপর একটি অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া থেকে ধৃত আসামী অনিল(৫০),পিতা- সমরা, সাং- দক্ষিণ লক্ষীপুর( দীঘিপাড়া),থানা- পোরশা, জেলা- নওগাঁ এর বসতবাড়ির সামনে থেকে ০৪(টি) পূর্ণাঙ্গ গাঁজা গাছ যার একটির উচ্চতা ০৭ ফুট, অপর একটির উচ্চতা ০৬ ফুট পর্যন্ত, অপর দুইটির উচ্চতা যথাক্রমে ০৪ ফুট ০৪ ইঞ্চি ও ০২ ফুট ০৮ ইঞ্চি, যাদের সর্বমোট ওজন – ৪.৫০(চার দশমিক পাঁচ শূণ্য) কেজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পোরশা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice