দলকে স্বাগত জানিয়ে রাবিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে পুরো বিশ্ব। থেমে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। এদিকে আগামীকাল ব্রাজিল-মরক্কো’র মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি করেছেন রাবি ব্রাজিল ফ্যানস ক্লাবের সমর্থকরা।

শনিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে আনন্দ র‍্যালিটি বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। এসময় প্রায় শতাধিক ব্রাজিল সমর্থক এ আনন্দ র‍্যালিতে অংশ নেন।

এসময় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি ব্রাজিলের ঘাটি’, ‘আর্জেন্টিনা সমর্থকদের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’, ‘ তুমি কে আমি কে, ব্রাজিল ব্রাজিল’ এমনসব স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।

র‍্যালিতে অংশ নিয়ে ব্রাজিল সমর্থক তানিয়া তিথি বলেন, ফুটবল বিশ্বকাপে ব্রাজিল-মরক্কোর প্রথম মেস অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আজকে অনেক ভালো লাগছে। সেই উপলক্ষেই আজকে মিছিল বের করেছি। আশাকরি এবার আমাদের মিশন হেক্সা সাকসেসফুল হবে।

আরেক সমর্থক রফিকুল ইসলাম বলেন, বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে আজকে আমার এখানে একত্রিত হয়েছি। সকল সমীকরণকে পিছনে ফেলে এবার আমরাই বিশ্বকাপ ঘরে তুলবো, ইনশাআল্লাহ।

রাবি ব্রাজিল ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ বলেন, আগামীকাল সকাল ৪টয় প্রিয় দলের প্রথম ম্যাচ। তাই রাবি ব্রাজিল ফ্যানস ক্লাবের পক্ষ থেকে প্রিয় দলকে স্বাগত জানিয়ে এই মিলনমেলা ও আনন্দ র‍্যালির আয়োজন করেছি। আমরা আশা করছি আগামীকাল মরক্কোকে হারিয়ে জয়ের মাধ্যমে বিশ্বকাপ খেলার সূচনা করবে ব্রাজিল। এবারের বিশ্বকাপ ব্রাজিলের হাতেই উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলের এ সমর্থক।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠি ব্রাজিল সমর্থকদের ঘাঁটি। এখানে আর্জেন্টিনা সমর্থকদের কোনো স্থান নেই। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার অবস্থান কেমন এটা সবাই জানে। সবশেষ বিশ্বকাপকে সামনে রেখে উন্মাদনায় মেতে উঠুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাই প্রত্যাশা এ শিক্ষার্থীর।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice