শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জিয়া বাড়িতে ছাত্রদলের নানা আয়োজন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার বাগবাড়ি এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, তিনি লাখো বাঙালির হৃদয়ের স্পন্দন। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার আদর্শকে ধারণ করে আগামী দিনে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান।

এছাড়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম এবং বৃক্ষরোপণ কার্যক্রমও পালন করা হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice