পোরশায় ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেপ্তার-২

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুর অনুমান দের টায় উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরীর আম বাগানের ভিতর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয়ের সময় ২ জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ি মোঃ আল আমিন (১৯), পিতা-মোঃ সেতাবুর, গ্রাম- শ্রীকৃষ্ণপুর, মোঃ মেহেদী হাসান(২০), পিতা- সানাউল্লাহ, গ্রাম-বিষ্ণুপুর , উভয় থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তাহাদের পরিহিত লুঙ্গীর ডান কোচ ও প্যান্টের পকেট হইতে সর্বমোট ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মাদক বিরোধী অভিযান চলমান আছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice