রাজশাহীর পুঠিয়া উপজেলার ইউনিয়নে বারইপাড়া সরদারপাড়ায় ৫,২০,০০০/- (টাকা) ব্যয়ে একটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ ঘটিকায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে উক্ত কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকৃত প্রকল্প ০৯ নং ওয়ার্ড বারইপাড়া সরদারপাড়া সাগরের বাড়ি হতে লিটনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও আংশিক সিসি ঢালাইকরণ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় কাজটি সম্পন্ন হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর রাস্তাগুলোর উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং সাধারণ মানুষের চলাচলে সুবিধা বাড়বে।
