নওগাঁর মান্দায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বৈঠকী অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ১৩ মে বিকেল ৪ টায় শতবর্ষী ঐতিহ্যবাহী বৈলশিং বটতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রকৃতির নির্মল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনের মাননীয় সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত, রাজনৈতিক নেতৃবৃন্দ,ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্য,দর্শন ও মানবতার চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে শতবর্ষী বটবৃক্ষের পাদদেশ।আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।
