চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ‎

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর শিরোইল রেল স্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ‘রাজশাহী টাওয়ার’ নামক একটি বহুতল ভবনের কাজ বন্ধ করে চাঁদা দাবি এবং প্রকল্পের একজন উদ্যোক্তাকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এনাজুল হক অমি নামের এক ব্যক্তি তার দলবল নিয়ে আজ বুধবার দুপুরে নির্মাণকাজে বাধা দেন এবং জনসম্মুখে এই ঘটনা ঘটান। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


‎​স্থানীয় সূত্রে জানা গেছে, ১০০ জন সদস্যের যৌথ উদ্যোগে শিরোইল স্টেশন রোডের দক্ষিণ পাশে ‘রাজশাহী টাওয়ার’ নির্মাণের কাজ চলছে। প্রকল্পের পাশেই ‘হকস ইন’ নামক একটি আবাসিক হোটেল অবস্থিত,যার মালিক এনাজুল হক অমি। অভিযোগ উঠেছে,ভবন নির্মাণের শুরু থেকেই অমি হোটেলের ক্ষয়ক্ষতির মিথ্যা অজুহাত দেখিয়ে মালিকপক্ষের কাছে ২৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

‎​নির্মাণাধীন ভবনের উদ্যোক্তারা জানান, ইতিপূর্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর পরিদর্শকরা হোটেলটি পরিদর্শন করে কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাননি। তা সত্ত্বেও কাজ সচল রাখার স্বার্থে এবং অমির ক্রমাগত ব্ল্যাকমেইলের শিকার হয়ে বিভিন্ন ধাপে তাকে ১৬ লাখ টাকা প্রদান করা হয়। ​আজ ১৩ মে ভবনের ঢালাই কাজ চলাকালীন অমি তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় নির্মাণস্থলে প্রবেশ করেন এবং কাজ বন্ধ করে দেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তিনি প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান তুহিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাকি টাকার জন্য চাপ দিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করেন। পরে উপস্থিত নির্মাণ শ্রমিক এবং সাইট ইঞ্জিনিয়াররা একজোট হয়ে বাধা দিলে মোস্তাফিজুর রহমান তুহিন রক্ষা পান।

‎নির্যাতনের শিকার আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান তুহিনের জানান,চাঁদার টাকা না পেয়ে আমাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন,ধাক্কা দেয়। এছাড়াও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অপহরণের চেষ্টা করেন।


‎চাঁদা দাবির বিষয়টি স্বীকার করে অভিযুক্ত এনাজুল হক অমি বলেন: ​”আমার হোটেলের পাশে তারা ভবন তৈরি করার কারণে আমার ভবনে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তারা আমাকে ২৬ লাখ টাকা দিতে চেয়েছিলেন। কয়েক দফায় ১৪ লাখ টাকা দিয়েছেন,আমি আরও ১১ লাখ টাকা পাবো। আমার পাওনা টাকা না দেওয়া পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে।”

‎এ বিষয়ে বোয়ালিয়া মাডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice