পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নির্দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক টিম ধামইহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০বোতল অবৈধ নেশা জাতীয় দ্রব্য সহ একজনকে আটক করেন
নওগাঁ জেলার ধামোরহাট থানাধীন ৪ নং উমার ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দক্ষিণ দুর্গাপুর গ্রামের দুর্গাপুর বাজারের মোঃ একরামুল (৬০)গিয়াস উদ্দিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে নূর মোহাম্মদ (৫৪) পিতা -কিয়াম উদ্দিন, সাং দক্ষিন দুর্গাপুর, থানা-ধামুরহাট, জেলা-নওগাঁ পুলিশের উপস্থিতি দেখিয়া সুকৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে জেলা গোয়েন্দা শাখার অভিযানিক টিম তাকে আটক করে।
২৯ এপ্রিল রাত ২২.৩০ ঘটিকায় উপস্থিত লোকজনের সামনে উক্ত নূর মোহাম্মদ ( ৫৪) এর দেহ তল্লাশি কালে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ এর মধ্যে রক্ষিত ২০ (বিশ)বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য FAIRDY উদ্ধার পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
উক্ত বিষয়ে ধামুরহাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) জানান মাদকদ্রব্য সহ একজন আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।