শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন রুমিন ফারহানা আড়াই মাস ধরে অধ্যক্ষহীন রাজশাহী নার্সিং কলেজ মান্দায় রাধা গোবিন্দ মন্দিরে নাম সংকীর্তন অনুষ্ঠিত

হরমুজ প্রণালি কখনোই অবরুদ্ধ হবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
Share Now

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ করায় চীন ‘খুবই খুশি’। তিনি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনোই অবরুদ্ধ হবে না। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া নতুন পোস্টে ওই মন্তব্য করেছেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিচ্ছি বলে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্য এবং বিশ্বের জন্যও করছি। এই পরিস্থিতির পুনরাবৃত্তি আর কখনোই হবে না।’’

মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে চীন। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট শি আমাকে একটি বড় ও উষ্ণ আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সাথে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি লড়াই করার চেয়ে ভালো নয়???’’

‘‘তবে মনে রাখবেন, যদি প্রয়োজন হয়, তাহলে আমরা লড়াই করতেও অত্যন্ত দক্ষ—অন্য যে কারও চেয়ে অনেক বেশি দক্ষ!!!’’

রিপাবলিকান এই নেতা চীন ইরানে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে রাজি হয়েছে দাবি করলেও কিছু সংবাদ প্রতিবেদনের ভিন্ন তথ্য পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমস বলেছে, মার্কিন সামরিক ঘাঁটি শনাক্ত ও লক্ষ্যবস্তু বানাতে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে ইরান।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে সহায়তার এসব অভিযোগ বার বার অস্বীকার করেছে। বেইজিং বলেছে, ইরানকে কোনও ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না চীন।

সূত্র: এনডিটিভি, রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category