দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ভুক্তভোগীর স্বামীর মেসেঞ্জারে পাঠানোর অভিযোগে রিহেল চেরাগী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) ভোর রাতে উপজেলার শিয়ালশন হটাতপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিহেল ওই এলাকার আব্দুল করিম চেরাগীর ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন বাথরুমে গোসল করার সময় অভিযুক্ত রিহেল চেরাগী ভেন্টিলেটারে মোবাইল ফোন স্থাপন করে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। একপর্যায়ে ছোট বোন বিষয়টি টের পেয়ে চিৎকার করে বাথরুম থেকে বের হয়ে আসেন। পরে তারা জানতে পারেন, ভিডিওটি রিহেলই ধারণ করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ও বড় বোনের স্বামী অভিযুক্তের পরিবারের কাছে ভিডিও মুছে ফেলার দাবি জানান। তবে এতে ক্ষিপ্ত হয়ে রিহেল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তিনি বড় বোনের স্বামীর মেসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার আদমদীঘি থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রিহেল চেরাগীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice