রাবিতে ১৭০ জনকে কোরআন উপহার

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

তরুণদের কোরআন পড়ায় আগ্রহী করা এবং অর্থসহ বুঝে পড়ার প্রতি উৎসাহ জাগাতে ১৭০ জনকে পবিত্র কোরআন উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ করা কোরআন শরীফ।

এ নিয়ে চতুর্থবারের মতো শিক্ষার্থীদের কোরআন উপহার দিয়েছেন তারা। অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে।

উপহার পেয়ে লাইব্রেরী ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সজিব বলেন, ” অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে, বাংলা অনুবাদসহ কুরআন শরীফ নিব। প্রত্যেকেরই উচিত অনুবাদ সহ বইটি পড়া। কুরআন শরীফ পেয়ে আজ খুবই খুশি হয়েছি।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, “আমরা প্রতি রমজান মাসেই ফান্ড কালেকশন করি। এখানে আমারা মুসলিম ও অমুসলিমদেরকে কোরআন শরীফ দেই। আমরা প্রতি বছর আয়োজন করে থাকি, গতবছর‌ও দিয়েছি। এবার সবচেয়ে বেশি ফান্ড পেয়েছি প্রায় ১ লক্ষ ৫০ হাজার। এবারও প্রায় ১৭০ টির মত কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।”

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice