শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

তারাবি নামাজ নিয়ে তারিক জামিলের বার্তা

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Share Now

পবিত্র রমজান মাসে রাতের বিশেষ ইবাদত তারাবি নামাজ। এশার নামাজের পর দুই রাকাত করে ২০ রাকাত পর্যন্ত এই নামাজ পড়া হয়। তারাবির নামাজ পড়া সুন্নত। তবে রাসুল (সা.) ও সাহাবিরা রমজান মাসে গুরুত্বসহ তারাবি আদায় করতেন। তাই মুসলিমরাও এই নামাজ গুরুত্ব দিয়ে আদায়ের চেষ্টা করেন।

সুন্নত হওয়ার কারণে কেউ কেউ তারাবি নামাজে গুরুত্ব দেন না, আবার অনেকে শুধু ৮ রাকাত পড়েই মসজিদ থেকে বের হয়ে যান। এমন মুসল্লিদের গুরুত্বসহ ২০ রাকাত তারাবি পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দায়ী আলেম মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মুসল্লিদের তারাবি নামাজে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, রমজানে অনেকেই তারাবি পড়েন না, ইফতারে এতো বেশি আহার করেন যে শরীর ভারি হয়ে যায়। আবার কেউ কেউ ৮ রাকাত তারাবি পড়েই চলে যান। বাইরে গিয়ে তাদের আসলে কাজ কী? বছরে একবার নামাজে পুরো কোরআন শোনার সুযোগ হয়। কিন্তু সেই সুযোগও কাজে লাগাই না আমরা, ৮ রাকাত তারাবি পড়েই মসজিদ থেকে এমনভাবে বের হই যেন, ভেগে যাচ্ছি। এতে নিজেরই ক্ষতি হয়।

তিনি বলেন, ৮ রাকাত তারাবি পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে গুনাহ হয় না, কিন্তু ক্ষতি হয় অনেক। তার মতে, রমজানের প্রতিটি ফরজ, সুন্নত ও নফল নামাজে অসংখ্য সওয়াব রয়েছে। কেউ ২০ রাকাত তারাবি পড়লে প্রত্যেক রুকু, সিজদা ও বৈঠকের কারণে অসংখ্য সওয়াব লাভ করবেন, কিন্তু যারা ৮ রাকাত পড়েই বের হয়ে যান তারা এই বিপুল সংখ্যক সওয়াব থেকে বঞ্চিত হন।

প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হয়েছে মুসলিম বিশ্বে। ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ আরও কয়েকটি দেশে।

অন্যদিকে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসরসহ আরও কয়েকটি দেশে রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories