ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। সদর আসনে ঢাকা মহানগর জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফল অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ১৭২টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। দুজনের ব্যবধান ৬২ হাজার ৬১৬ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭১৯ ভোট। ব্যবধান ২৯ হাজার ১৫৭।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতের প্রার্থী ড. মিজানুর রহমান ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট। এ আসনে ব্যবধান ১৪ হাজার ৯৯৩ ভোট।
