৩৩% কোটা প্রস্তাব বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রস্তাবের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক ও পেশাজীবী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

এসময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার যেন সতর্ক থাকে সেজন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারও যেন আমাদের সহযোগিতা করে। যারা আমাদের উস্কানি দিয়ে মাঠে নামাতে চায়, তাদের উদ্দেশে বলতে চাই-ইতিপূর্বে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরাও রক্ত দিবো কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। দ্রুত দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এইসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, আব্দুর রাহিম, মো: রিপন আলী।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice