রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года দেশে জ্বালানি তেলের দাম বাড়ল ইজারাদারের বাঁধে ডুবছে ফসল, প্রতিবাদে নাচোল-গোমস্তাপুরের কৃষকরা মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী

জামায়াত নেতার ওপর হামলা, বিএনপি প্রার্থীর ছেলেকে ইসির তলব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
জামায়াত নেতার ওপর হামলা, বিএনপি প্রার্থীর ছেলেকে ইসির তলব
Share Now

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফিকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তলব করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নোটিশে তলব আদেশ জারি করা হয়। মোহাম্মদ নজরুল ইসলাম নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী এলাকায় ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদ ও তার স্ত্রী সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে তাদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফি একটি জটলা সৃষ্টি করেন। এ সময় সেখানে উপস্থিত জামায়াতে ইসলামী পৌর এলাকার ১১ নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরের ওপর হামলা চালানো হয়, যা গুরুতর আহত হওয়ার ঘটনা এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

নির্বাচনী অনুসন্ধান কমিটি এই ঘটনাকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৩, ১৫ ও ২৭ বিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। অভিযুক্তকে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী রুবাইয়াৎ ইবনে হারুন রাফিকে আগামী ২৯ জানুয়ারি বেলা ১১টায় নাচোল সিভিল জজ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

এই বিষয়ে রুবাইয়াৎ ইবনে হারুন রাফি বলেন, তলব আদেশের পত্র তিনি এখনও পাননি। পেলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category