ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।

‎পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ জেলা হাসপাতালে প্রেরণ করেছে। সদর থানার ওসি নূরে আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, ট্যাপকলে পানি নেয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সাথে পার্শ্ববর্তী নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকলে তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলেই মারা যান নাসির। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি নূরে আলম।

‎চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান রোগিতে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত পাওয়ায় হয়তো এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice