হঠাৎ ফেসবুকে কি হলো?

বৃহস্পতিবার সকালে বিশ্বজুড়ে  ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছে ফেসবুক ব্যবহারকারীরা।
জনপ্রিয় সার্ভিস মনিটরিং সাইট ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল প্রায় ১০টার দিকে সমস্যার রিপোর্ট হঠাৎ করেই বেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে শতাধিক ব্যবহারকারী একই সমস্যার কথা জানান। যা  স্পষ্টভাবে দেখা গেছে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে তাদের সামনে হঠাৎ করে ‘অ্যাডভান্সড প্রোটেকশন’ নামের একটি নতুন নিরাপত্তা স্ক্রিন ভেসে উঠছে। এই স্ক্রিনে প্রবেশের পর বেশিরভাগই আর লগইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এর ফলে ব্যক্তিগত বার্তা, পেজ ব্যবস্থাপনা, এমনকি ব্যবসায়িক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।ফেসবুক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এটি নিরাপত্তা ফিচারের হঠাৎ কোনো ত্রুটি, সার্ভার সমস্যার ফলাফল বা সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য জরুরি আপডেটের অংশ হতে পারে।

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই টুইটারে (এক্স) ও অন্যান্য প্ল্যাটফর্মে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং জানতে চাইছেন, ফেসবুক কখন স্বাভাবিক হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice