নওগাঁর মহাদেবপুরে মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম মহাদেবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত ১১ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জানতে পারে যে,মহাদেব পুর থানা সদরে শিবগঞ্জ মোড়ে জৈনক নাজমুলের চায়ের দোকানের আশ পাশে একজন ব্যাক্তি গোপনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
অভিযানকারী টীম শিবগঞ্জ মোড়ে গেলে একজন ব্যাক্তি কে হাতে ব্যাগ ও চলাচল দেখে সন্দেহ হলে তাকে থামিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে তার দেহ তল্লাশী করা হয়।জিজ্ঞাসাবাদে আসামি তার নাম সেরকুল (৪০) পিতা:বদর উদ্দিন গ্রাম:পাইক পাড়া থানা ও জেলা নওগাঁ বলে জানায়।
আসামীর হাতে থাকা বাজার করা ব্যাগ তল্লাশী করে তার মধ্যে নীল রঙের পলিথিনে দুই কেজি গাজা উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে দুই কেজি গাজা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,উল্লেখ্য সেরকুল এর বিরুদ্ধে পূর্বে আরো পাঁচটি মাদকদ্রব্যের মামলা রয়েছে। এ বিষয়ে মহাদেপুর থানায় আরো ১টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
