২০২৭ সালের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে পাঁচ ধাপে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০২৭ সালে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। প্রথম ও দ্বিতীয় ধাপের ভোট হবে পবিত্র রমজানের আগে। আর বাকি তিন ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে রমজানের পরে।

২০২৭ সালের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে পাঁচ ধাপে

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ নিয়ে সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার জানান, দেশের সব জেলায় একই সময়ে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ভোটগ্রহণের অন্তত ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণার প্রস্তুতি নেবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করা হবে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছিলেন, ২০২৭ সালের ৬ জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

এদিকে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ব্যবহারের জন্য মোট ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এসব প্রতীকের তালিকা প্রকাশ করা হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice