দিল্লিতে আটক মমতা ব্যানার্জিসহ তৃণমূলের ৬ নেতা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিসহ দলটির ছয় নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে একটি বাড়ির সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তারা পুলিশের আটক হন। আটক অন্য নেতাদের মধ্যে রয়েছেন রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তৃণমূল কংগ্রেস পুলিশের পদক্ষেপকে ‘গ্রেফতার’ হিসেবে উল্লেখ করেছে। দলটির প্রশ্ন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের আটক করা কখন থেকে গণতন্ত্রের নিয়ম হয়ে উঠল?

পোস্টে তৃণমূল কংগ্রেস আরও দাবি করে, শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে আলোচনার পরিবর্তে গ্রেফতারের পথ বেছে নেওয়া হলে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন দেখা দেয়।

দলটি এ ঘটনাকে গণতন্ত্রের জন্য ‘একটি অন্ধকার দিন’ হিসেবে বর্ণনা করে জানায়, গণতন্ত্র রক্ষার আন্দোলন থামিয়ে দেওয়া উচিত নয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice