রাড্ডা কাণ্ড: এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী মিষ্টি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ওঠা অভিযোগের মধ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পদত্যাগের নির্দেশ পাওয়ার পরই বৃহস্পতিবার জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice