নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ও নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে যৌথভাবে অভিযানটি চালানো হয়।

অভিযানের সময় সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে মুনি নামে এক নারীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চারটি প্যাকেটে থাকা ইয়াবাগুলোর পরিমাণ ছিল যথাক্রমে ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিস।

এ ঘটনায় মুনির দুই সহযোগী হিসেবে মানিক ও শাওন নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া একই অভিযানে সুইপার কলোনি এলাকায় মাদক সেবন ও জনসাধারণের জন্য বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—সিয়াম, রাকিব, আবির হোসেন, মাসুদ রানা, মনোয়ার হোসেন ও রাজু মিয়া।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পরিস্থিতি অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রয়োজনে প্রতিদিনও অভিযান চালানো হবে।
তিনি মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice