ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজশাহীতে ৪১ সদস্যের কমিটি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ–রাজশাহী জেলা’-এর ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


নবগঠিত কমিটিতে মোঃ আল আমিন খানকে আহ্বায়ক এবং শেখ সাদ আল ফয়সালকে সদস্য সচিব করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনমত গড়ে তোলা, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং সমাজে সচেতনতা তৈরিতে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।


নবগঠিত ৪১ সদস্যের কমিটি রাজশাহী জেলায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি, প্রচার-প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


কমিটির আহ্বায়ক মোঃ আল আমিন খান এবং সদস্য সচিব শেখ সাদ আল ফয়সাল সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice