রাজশাহীতে থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে করণীয় তুলে ধরতে থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেনফার বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. মারুফ আল হাসান।

সেমিনারে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের পূর্বে ক্যারিয়ার পরীক্ষা (থ্যালাসেমিয়া স্ক্রিনিং) করার গুরুত্ব, রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বিয়ের আগে থ্যালাসেমিয়া ক্যারিয়ার পরীক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এ বংশগত রোগের ঝুঁকি থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব। একই সঙ্গে থ্যালাসেমিয়া রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার, চিকিৎসক, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। শেষে আয়োজকদের পক্ষ থেকে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice