চীনে উচ্চশিক্ষা, ব্যবসায়িক সম্ভাবনা, উন্নত চিকিৎসা সেবা এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রদানের লক্ষ্যে রাজশাহীতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আরসিসিআই) মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে আরশি গ্লোবাল কেয়ার।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: হাসেন আলী, ইসলামি ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক সুপারিনটেনডেন্ট ডা: মো: জাহাঙ্গীর, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো: নজরুল হুদা, রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান ডা: মোর্শেদ জামান মিয়া, আইবিডব্লিউএফ রাজশাহীর সভাপতি মো: একেএম সারোয়ার জাহান প্রিন্স।
সেমিনারে চীনের শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা খাতের অভিজ্ঞ প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। বক্তারা চীনে উচ্চশিক্ষার সুযোগ, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, উন্নত চিকিৎসা সেবা গ্রহণের পদ্ধতি, মেডিকেল ভিসা এবং ভিসা প্রসেসিং-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসাপ্রার্থী ও আগ্রহী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। তারা জানান, সঠিক তথ্য ও যথাযথ দিকনির্দেশনা থাকলে চীনে শিক্ষা গ্রহণ, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং চিকিৎসা সেবা গ্রহণ আরও সহজ ও কার্যকর হতে পারে।
আয়োজক প্রতিষ্ঠান আরশি গ্লোবাল কেয়ার জানায়, বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ এবং চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহীদের নির্ভরযোগ্য তথ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের তথ্যভিত্তিক সেমিনার ও পরামর্শমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
