যাত্রী সেবার মান উন্নয়নে সিএনজি মালিক সমিতির সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


মতবিনিময় সভায় যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির যত্রতত্র রাস্তায় গাড়ি পার্কিং না করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় এবং শহরের সার্বিক শৃঙ্খলা বজায় থাকে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য তিনি মালিক সমিতির নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।


সভায় রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক মো. শ্যামল শেখ, সহ-সভাপতি মোহাম্মদ হাবিব, সহ-সাধারণ সম্পাদক সোহান, এবং কার্যকরী সদস্য রাশিদুল ও মিনারুল।
এছাড়াও মালিক সমিতির অফিস সহকারী মো. হৃদয় এবং সুপারভাইজার খোরশেদ, বিপ্লব ও মাইনুলসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice