পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহী নগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কোনো বিশেষ দিবস বা আনুষ্ঠানিক উপলক্ষের অপেক্ষা না করে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদল (ঢাকা) শাখার ১ নাম্বর সাংগঠনিক সম্পাদক মো.ওয়াহেদুর রহমান শাওন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান রায়হান, জাতীয়তাবাদী আইন-ছাত্র ফোরাম রাজশাহী শাখার যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবির।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিক হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রুদ্র, রাজশাহী কলেজের ছাত্রনেতা মো. সাহাদত হোসেন, ছাত্রনেতা দীপুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
আয়োজক মো. ওয়াহেদুর রহমান শাওন বলেন, সবুজ বাংলাদেশ গড়তে কেবল একটি দিবসের অপেক্ষা করলে চলবে না। পরিবেশ রক্ষায় সারা বছরই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার মতো কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
