নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল: রাজশাহীতে আরও ২ জন গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের মাধ্যমে পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টির ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক পৌনে ৫ টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার সহকারে সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে।

উক্ত ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের পরিচয় শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সিলিন্ডা বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে মো: রাজিব শেখ(৩৬)-কে গ্রেপ্তার করে। সে বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনি গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে এবং রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

এছাড়াও একই তারিখ রাত অনুমান সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সপুরা গ্রামে অভিযান পরিচালনা করে তানভীর আহমেদ রাহাত (২০)-কে গ্রেপ্তার করে। সে বোয়ালিয়া থানার সপুরা গ্রামের মো: আসলামের ছেলে এবং বোয়ালিয়া থানা পশ্চিমের ছাত্রলীগের সহ-সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয় বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। এছাড়াও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice