কার কাছে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা? ভবিষ্যদ্বাণী ঘানার সেই তান্ত্রিকের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

বিশ্বকাপে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন মন্তব্য করেছেন। তার দাবি, টুর্নামেন্টের পরবর্তী পর্বে কেপ ভার্দের কাছেই বিদায় নিতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

এক সাক্ষাৎকারে নানা কিয়াঙ্কু বোন্সাম বলেন, “কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।” তবে এই ম্যাচকে কেন্দ্র করে তিনি কোনো ধরনের কালো জাদুর আশ্রয় নেবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দে।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। শক্তিশালী স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। তিন ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

এর আগে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগেও আলোচনায় এসেছিলেন নানা কিয়াঙ্কু বোন্সাম। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে তিনি জানিয়েছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি এমন এক ‘কালো জাদুর অভিশাপ’ দিয়েছেন, যার ফলে ওই ম্যাচে কেইন গোল করতে পারবেন না।

কাকতালীয়ভাবে, সেই ম্যাচে গোল করতে ব্যর্থ হন হ্যারি কেইন। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ে শেষ হয়।

যদিও তান্ত্রিকের দাবি বা কালো জাদুর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তারপরও তার এমন মন্তব্য বিশ্বকাপের দর্শকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice