নওগাঁর মান্দায় মাদসম্রাজ্ঞী ডলি রানী গ্রেপ্তার,মাটির নিচে মিলল ৫০ লিটার মদ

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ৫০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০(একাশি হাজার শত) টাকাসহ ডলি রানী নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ও সহযোগী শ্রী সমোর সাহা ওরফে সুমন কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার (২৬ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঋষিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে এসআই আবুল কালাম,এসআই মোকারম, এসআই নজরুল ইসলাম, এএসআই রবিউল এবং নারী কনস্টেবল আফরোজা খাতুনের সমন্বয়ে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, তল্লাশিকালে বসতবাড়ির বারান্দায় বিশেষ কৌশলে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা চারটি সাদা জার্কিন উদ্ধার করা হয়। জার্কিনগুলো থেকে মোট ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ডলি রানীর শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন,মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে,পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice