ধামাইরহাট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসেবীদের আস্তানায় অভিযান চালিয়ে মাদক সেবনের উপকরণ সহ সাতজনকে গ্রেফতার করা হয়।
অদ্য ১৫/০৬/২০২৬ তারিখ বিকেলে পুলিশ সুপার নওগাঁ এর নির্দেশনায়,অফিসার ইনচার্জের নেতৃত্বে ধামইরহাট থানা পুলিশের অভিযানে মাদকসেবীদের আস্তানায় অভিযান চালিয়ে ০৭ জনকে গ্রেফতার করা হয় এবং মাদক গ্রহণের উপকরণ জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী বিশেষ অভিযানে ধামইরহাট থানাধীন ১নং ধামইরহাট ইউনিয়নের বেনীদুয়ার খুলুপাড়া গ্রামস্থ জণৈক মোঃ মোজাহেদুল এর পরিত্যাক্ত মুরগির খামারের ভিতর অভিযান পরিচালনা করিয়া ০৩ জন,ধামইরহাট থানাধীন ০৬ নং জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী গ্রামস্থ রুপনারায়নপুর গ্রামের জণৈক বিনায় সিং এর ডিপ টিউবওয়েল এর পাকা ঘরের ভিতর অভিযান পরিচালনা করিয়া ০৪ জন মাদক সেবীকে গ্রেফতার ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।
ধামুরহাট থানার অফিসার ইনচার্জ জানান, মাদক সেবনের সময় অভিযান চালিয়ে সাত জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
