মান্দায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের ব্যাপক ক্ষতি, এমপি টিপুর সহায়তা প্রদান

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতরাতে সংঘটিত এই দুর্ঘটনায় মোসলেম উদ্দিন ও ওসমান গণীর বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পরিবার দুটির কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

​পরিদর্শনকালে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।

​এ সময় সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল করে মোট ৪ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা সরকারি অনুদান প্রদান করা হবে। এর পাশাপাশি জরুরি খাদ্য সহায়তা হিসেবে দুই বস্তা শুকনা খাবারও বিতরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

​ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, দুর্যোগের এই মুহূর্তে সরকার অসহায় পরিবারগুলোর পাশে আছে। তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

​ঘটনাস্থল পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice