নওগাঁ সদর থানার রেপিড অভিযান : দুর্ধর্ষ ছিনতাইকারী রায়হান এবং লিটন গ্রেফতার

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের রেপিড অভিযানে দুই জন দুর্ধর্ষ ছিনতাইকারী রায়হান ও লিটনকে গ্রেফতার করা হয়।

গত ২০/৫/২০২৬ তারিখ রাত ২১.৩০ ঘটিকায় নওগাঁ শহরস্থ গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পিছনে ধানক্ষেতের পাশে মোহন হোসেন (২৬) পিতা- মৃত আঃ জলিল, সাং-চকদেবপাড়া,থানা-নওগাঁ গরু আনতে গেলে অজ্ঞাত নামা ০৩ জন দুষ্কৃতকারী চাকু দিয়ে ভয় দেখিয়ে টাকা এবং মোবাইল ছিনতাই করা কালে ভিকটিম মোহন বাঁধা প্রদান করে। বাঁধা পেয়ে দুষ্কৃতকারীরা মোহন কে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করা শুরু করলে মোহনের ডাক চিৎকারে বন্ধু নুর ইসলাম (২৫) এগিয়ে গেলে তাকেও গুরুতর আঘাত করে ৫০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই শাহীন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিরামহীন অভিযান চালিয়ে ২২/৫/২০২৬ তারিখ ০১.১৫ ঘটিকায় নওগাঁ শহরস্থ নুনিয়া পট্টি ফলপট্টি থেকে ছিনতাইকৃত ১৯০০ টাকা,ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো এন্টিকার্টার এবং একটি ধারালো চাকু সহ চিহ্নিত দস্যু এবং কুখ্যাত ছিনতাইকারী ১) মোঃ রায়হান (২১),পিতা- মোঃ মানিক,সাং-শেখপুরা প্রেমতলী ব্রীজ ভরিয়া পাড়া ২) মোঃ লিটন (৩৫) পিতা-মৃত মোশাররফ খলিফা,সাং- জনকল্যাণ শিশুপার্ক, উভয় থানা+জেলা- নওগাঁ কে গ্রেফতার করেছে।

এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ বলেন শহরে ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ বিরামহীন ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন যারা মানুষের সামান্য টাকার জন্য নির্মমভাবে আঘাত করে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আহ্বান জানান।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice