শিক্ষক নয়, যেন এক জীবন্ত জল্লাদ! পবিত্র কুরআন শিক্ষার পবিত্র আঙিনাকে কলঙ্কিত করে ৯ বছরের এক শিশুকে হত্যার উদ্দেশ্যে মাটিতে আছাড় দিলেন তথাকথিত শিক্ষক সাকির আলী। চাঁপাইনবাবগঞ্জের পিটিআই সংলগ্ন আল হেদায়া হিফজুল কুরআন মডেল মাদরাসায় ঘটে যাওয়া এই লোমহর্ষক দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখে শিউরে উঠছে পুরো দেশ।
নাজেরা বিভাগের ছাত্র নূর ই সাফীকে তুচ্ছ কারণে কাঠের স্কেল দিয়ে বেধড়ক পেটানোর পর গলা টিপে শ্বাসরোধ করে মেঝেতে আছাড় মারেন পাষণ্ড সাকির আলী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটির আর্তনাদ তো দূর, তাকে মেরেই ফেলার উন্মাদনায় মেতেছিলেন এই ব্যক্তি।
ঘটনা জানাজানি হওয়ার পরপরই সদর মডেল থানার ওসি একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশি অভিযানে ঘাতক সাকির আলীকে গ্রেফতার করা হয়েছে।
একজন শিক্ষক যখন ঘাতক হয়ে ওঠে, তখন সমাজ আর নিরাপদ থাকে না। আমরা এই পিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আর কোনো শিশুর শৈশব এভাবে রক্তাক্ত না হয়।
