রাজশাহীতে ১১ দলজোটের সমাবেশ ঘিরে ব্যাপক প্রচারণা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য ১১ দলজোটের বৃহৎ সমাবেশকে সামনে রেখে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে মাঠে নেমেছেন জোটের নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন লাগানোর পাশাপাশি গণসংযোগ চালাতে দেখা গেছে তাদের।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, শিরোইল, তালাইমারী, কোর্ট এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়। তারা বিভিন্ন সড়ক ও অলিগলিতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানিয়ে সমাবেশের প্রচারণা চালান।

জোটের নেতা মোবাশ্বের লাল্টু জানান, আসন্ন সমাবেশকে জনসমাগমমুখর ও সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে সমাবেশের বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগও অব্যাহত রয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ইউনিটের নেতারা সভা-সমাবেশ, কর্মীসভা ও প্রচারণামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

১১ দলজোটের জামায়াত নেতা ড. কেরামত আলী জানান, সাধারণ মানুষের দাবি-দাওয়া এবং চলমান বিভিন্ন ইস্যু তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice