অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সৌম্য সরকারের

পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিলেন, তবু সৌম্য সরকার একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন সিরিজের শুরুতেও সৌম্য সরকারের ভাগ্যটা র‍য়ে গিয়েছিল ‘পুরোনোই’, প্রথম ম্যাচেও সুযোগ পাননি তিনি।

অবশেষে সে অপেক্ষার প্রহর শেষ হয়েছে সৌম্য সরকারের। দলে ফিরেছেন তিনি। সৌম্য সবশেষ যে ম্যাচে খেলেছিলেন, সেই ম্যাচের সেরা খেলোয়াড় বনে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তার ৯১ রানের ইনিংস ম্যাচের গতিপথই পালটে দিয়েছিল। তবে এরপর থেকেই তিনি ব্রাত্য হয়ে ছিলেন একাদশ থেকে।

তবে একাদশ দেখে মনে হচ্ছে তার পজিশন ওপেনিংয়ে জায়গা নাও হতে পারে তার। কারণ শেষ চার ম্যাচে খেলা দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম আছেন একাদশে।

সৌম্যকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। সবশেষ ম্যাচে লোয়ার মিডল অর্ডারে খেলতে নেমে দলের প্রয়োজনের মুহূর্তে ৪৯ বলে ২৭ রানের ইনিংস খেলে সমালোচিত হয়েছিলেন তিনি। শেষ চার ম্যাচে বলার মতো কোনো পারফর্ম্যান্সও নেই তার নামের পাশে।

বাংলাদেশ একাদশ—
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice