পিএসএল না খেলে আইপিএলে, পেলেন শাস্তি

পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বুড়ো আঙুল দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লেখানো জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তির শর্ত ভঙ্গ করার অপরাধে পিএসএলর পরবর্তী দুই আসরের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চলমান ২০২৬ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন। চুক্তিবদ্ধ হওয়ার পর এভাবে টুর্নামেন্ট ছেড়ে দেওয়াকে অপেশাদার আচরণ ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পেশাদার ক্রিকেট চলে পারস্পরিক বিশ্বাস এবং চুক্তির ওপর ভিত্তি করে। মুজারাবানি সব শর্ত মেনে নেওয়ার পরও ব্যক্তিগত স্বার্থে তা অগ্রাহ্য করেছেন, যা টুর্নামেন্টের কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন আচরণ ফ্র্যাঞ্চাইজি ও স্টেকহোল্ডারদের আস্থার পরিপন্থী।

মুজারাবানিই প্রথম নন, চলতি মৌসুমে শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনও একইভাবে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছিলেন। একের পর এক বিদেশি খেলোয়াড়দের এমন আচরণে লিগের মান ও নির্ভরযোগ্যতা ধরে রাখতে এবার কঠোর অবস্থান নিল পিসিবি।

মুজারাবানির মতো একজন ইনফর্ম পেসারকে হারিয়ে বড় ধাক্কায় খেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। বিশেষ বিশেষ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তার বিধ্বংসী বোলিং পারফরম্যান্সের পর তাকে ঘিরে অনেক বড় পরিকল্পনা ছিল দলটি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice