বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, পুরস্কার পেলেন যারা

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

ভারতের সঞ্জু স্যামসন, ইংল্যান্ডের উইল জ্যাকস, পাকিস্তানের সাহিবজাদা ফারহান, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও এইডেন মার্করাম, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট, যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শ্যালকভিক টুর্নামেন্ট সেরার জন্য মনোনীত হয়েছিলেন।

ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে। মেন ইন ব্লু প্রথম দল হিসেবে তিনটি শিরোপা জিতেছে, ট্রফি ধরে রাখা প্রথম দল তারা এবং ঘরের মাঠে প্রথমবার কেউ চ্যাম্পিয়ন হলো। ঐতিহাসিক টুর্নামেন্টে ইতিহাস গড়ল তারা। কিন্তু টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে কে সেরা?

ফাইনালের সেরা খেলোয়াড়: জসপ্রীত বুমরাহ– ভারত (৪ ওভারে ৪/১৫)

টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: সঞ্জু স্যামসন– ভারত (৫ ইনিংসে ৩২১, গড়: ৮০.২৫, স্ট্রাইক রেট: ১৯৯.৩৭)

সর্বোচ্চ রান: সাহিবজাদা ফারহান– পাকিস্তান (৩৮৩ রান)

সর্বোচ্চ উইকেট: জসপ্রীত বুমরাহ– ভারত (১৪ উইকেট, বরুণ চক্রবর্তী সমান উইকেট পেলেও গড়, ইকোনমি, স্ট্রাইক রেটে পিছিয়ে)

সর্বোচ্চ ছক্কা: সঞ্জু স্যামসন– ভারত (৫ ইনিংসে ২৪)

সেরা ব্যাটিং স্ট্রাইক রেট: ফিন অ্যালেন– নিউজিল্যান্ড (২০০.০০)

সেরা বোলিং ইকোনমি রেট: জসপ্রীত বুমরাহ– ভারত (৬.২১, ন্যূনতম ৫ ম্যাচ)।

ম্যাচসেরা হয়ে বুমরাহ বলেছেন, ‘এটি অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। কারণ এর আগে আমি আমার নিজের ঘরের মাঠে একটি ফাইনাল খেলেছি এবং সেটি আমরা জিততে পারিনি। তবে এই জয়টি সত্যিই অন্যরকম। আমি এর চেয়ে বেশি খুশি আর হতে পারতাম না। বিশ্বকাপের ফাইনালে এখানে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়া আমার কাছে সবচেয়ে বিশেষ। কারণ আমার ক্রিকেট ক্যারিয়ার এখান থেকেই শুরু হয়েছিল। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’

সঞ্জু বলেছেন, ‘এটি স্বপ্নের মতো মনে হচ্ছে! আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। একদম অবাস্তব এক অনুভূতি। সবকিছুর শুরু হয়েছিল গত বিশ্বকাপ থেকে। আগের আসরে আমি একটি ম্যাচও খেলার সুযোগ পাইনি, কিন্তু আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছিলাম। সত্যি বলতে, অনেক কিছু নিয়ে আমি নিশ্চিত ছিলাম না, তবে যখনই সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগিয়েছি। এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে? এই মুহূর্তটির রেশ কাটাতে আমার আরও কয়েক দিন সময় লাগবে।’

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice