চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো: নূরুল ইসলাম বুলবুল সপরিবারে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার সকাল ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নাম্বার ওয়ার্ড নামোশংকরবাটি আংগারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নূরুল ইসলাম বুলবুল ও তার পরিবারের সদস্যরা ভোট প্রদান করেন।
এইসময় নূরুল ইসলাম বুলবুল বলেন, গত সতেরো বছর পর এবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলাম। তিনি আরও বলে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এটা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আমি বিজয়ের ব্যাপারে আসাবাদি।
