কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘না’ ভোট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সেক্রেটারি সর্দার জহুরুল ইসলাম।
সোমবার (১২ ফেব্রুয়ারি) গণভোটে ‘না’ সিলমারা ব্যালট ফেসবুকে পোস্ট করেন তিনি। তিনি পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের ভোটার।
এ বিষয়ে জানতে চাইলে সরদার জহুরুল ইসলাম বলেন, ভোট দেওয়া তো স্বাধীনতা। যার যেটা ভালো লাগবে সে সেটায় ভোট দেবে। এখানে বাকস্বাধীনতা থাকতে হবে। আমার ‘না’ ভালো লাগছে তাই ‘না’ দিয়েছি।
