ভোটকেন্দ্র গুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সদর উপজেলার কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে কয়েকটি ভাগে বিভক্ত করে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে ম্যাজিস্ট্রেটসহ একাধিক টিম গঠন করা হয়েছে। এসব টিম দায়িত্ব পালন ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

চরাঞ্চলের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চর আনাতুলি ও চর নারায়ণপুর ইউনিয়নসহ চর এলাকাগুলোতে নৌযান প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিওপিতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একজন অস্ত্রধারী ও দুজন নিরস্ত্র পুলিশ সদস্যের পাশাপাশি ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice