চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দাড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সময় ৮.১৫ মিনিটে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর এবং সেক্রেটারি মাসিরের নেতৃত্বে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালানো হয়। অফিসে শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী জনসভা আয়োজনের প্রস্তুতি চলছিল।
বিনোদপুর ইউনিয়ন আমীর মোঃ রেজাউল করিম বলেন, ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সেক্রেটারি মাশির পথসভার ঠিক আগ মূহুর্তেই হামলা করে নির্বাচনী ক্যাম্পেইনে। ভাংচুর করা হয় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস। আমাদের কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
পরবর্তীতে ড. কেরামত আলী নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে নির্বাচনে ব্যালটে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানান। তিনি শান্তিকামী জনতাকে সন্ত্রাস প্রতিরোধের আহবান জানান। এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে তাদের হস্তক্ষেপের দাবি জানান।
