বাংলাদেশে এক এগারোর নাটকের বিষয়ে চমকপদ অলোচনার জন্ম দিয়েছেন নবেল বিজয়ী ড. ইউনুস। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে খালেদ মহিউদ্দিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের কয়জন মানুষ বলবে, আমি সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করবো না? আমিতো করলাম সেটা। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন।
ড. ইউনূস বলছিলেন, কিন্তু তারা আমার উপর মন ঠিক করে ফেলেছে, আমাকেই নিতে হবে। আমিও বারবার বললাম তাদেরকে। শেষে তারা নিরাশ হয়েই ফিরে গেলো এই বলে যে সকাল বেলায় আবার আসবো। সকাল বেলায় আসলে তখন আপনি আমাদের বইলেন, আপনি রাজি আছেন। আমি বললাম, না, সকাল বেলায় আসলে একই কথাই পাবেন।
ড. ইউনূস প্রশ্ন করেন, “কে ছাড়ে? দেশের, সরকারের প্রধান হওয়ার জন্য আহবান জানাচ্ছে…। বাংলাদেশে এমন কয়জন মানুষ আছে যে বলবে- না, আমি এই দায়িত্ব গ্রহণ করবো না? আমিতো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে, আমি নাকি ১০ বছর চেয়েছি! বছর নিয়েতো প্রশ্নই উঠে না! (তারা) প্রশ্ন করে যে, আগামীকাল সকাল বেলায় আপনি শপথ গ্রহণ করবেন? আমি বললাম, না করবো না। এরপরতো ১০ বছর…এই কান্ড…৷ আমি ১০ বছর দিয়ে করবো টা কি? আমিতো বলেছি, আমি এই কাজের জন্য নই। দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না, এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি, সেটা করি।
