খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য কারামুক্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাত ৮টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় (ফিরোজা) যান মির্জা ফখরুল। বের হন রাত সাড়ে ৯টার দিকে।  এসময় প্রায় এক ঘন্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরুকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice