অবশেষে এডিসি হারুন বরখাস্ত!

ব্যাপক সমালোচনার মুখে থাকা পুলিশের এডিসি হারুন অর রশিদকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজপথে বিভিন্ন আন্দোলনের কর্মীদের পিটিয়ে এবং সহকর্মীদের প্রকাশ্যে চড় মেরে ব্যাপক অলোচনার জন্ম দেয় এ পুলিশ কর্মকর্তা।  ছাত্রলীগের দুই নেতাকে মারধর করার ঘটনায়  সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের এডিসি হারুন অর রশিদকে। আজ (১১ সেপ্টেম্বর) বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রেসিডেন্টের আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত থাকবেন।

এর আগে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটি সংবাদমাধ্যমকে এডিসি হারুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান। শনিবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার জেরে রোববার তাকে প্রথমে পিওএম ও পরে এপিবিএনে বদলি করা হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice